অটোরিকশার ধাক্কায় নিচে পড়লেন হেমায়েত, পিষে মারল বুয়েট বাস

৩১ আগস্ট ২০১৯, ১০:২৪ PM

© সংগৃহীত

রাজধানীর মালিবাগে বাসের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এই ঘটনায় চালকসহ ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। শনিবার (৩১ আগস্ট) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হেমায়েতের বাড়ি বরিশাল কাজীরহাট থানা এলাকার রাওগাঁ গ্রামে। স্ত্রী আসমা আক্তার ও দুই সন্তান নিয়ে হেমায়েত থাকতেন রামপুরা ওয়াবদা রোডের একটি বাসায়।

নিহতের স্বজন ও পুলিশ জানান, মোটরসাইকেল চালিয়ে মালিবাগ কাঁচাবাজারের পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলেন হেমায়েত। এসময় একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে পিছন থেকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তিনি।

এসময় পেছন দিক থেকে আসা মৌচাকগামী বুয়েটের একটি স্টাফ বাস তার উপর দিয়ে উঠে যায়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে এবং চালককেও আটক করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নৃশংস গৃহযুদ্ধের সূচনাকারী সাম…
  • ০৩ এপ্রিল ২০২৬
ইউরোপের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগ, ২৬ ম্যাচ শেষে শিরোপার …
  • ০৩ এপ্রিল ২০২৬
বাউবি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
  • ০৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসায় ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রে…
  • ০৩ এপ্রিল ২০২৬
সারাদিনের ক্লান্তি শেষে আরামদায়ক ঘুম চান? বেডরুমে আনুন ছোট …
  • ০৩ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলতে অঙ্গীকারবদ্ধ ৪০ দেশের জোট, যুক্ত হলো যে…
  • ০৩ এপ্রিল ২০২৬