ডেঙ্গুতে প্রাণ গেল তিতুমীর কলেজের ছাত্র মেহেদীর

২২ আগস্ট ২০১৯, ১১:০৪ AM

© সংগৃহীত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এবার মেহেদী হাসান কামাল নামে রাজধানীর তিতুমীর কলেজের এক ছাত্রের মৃত্যু হয়েছে। ইংরেজি বিভাগের ছাত্র ঝিলেন তিনি। বুধবার সন্ধ্যায় মিরপুরের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মেহেদীর গ্রামের বাড়ি চাঁদপুরে। তিনি থাকতেন রাজধানীর মুগদায়। হাসপাতালের আইসিইউতে দায়িত্বরত কর্মকর্তারা জানান, মেহেদী ডেঙ্গু নিয়ে ১৯ আগস্ট হাসপাতালে ভর্তি হন। তার রক্তের প্লাটিলেট কমে অনেক নিচে চলে এসেছিল। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

মেহেদির পরিবার সূত্রে জানা গেছে, প্রচণ্ড জ্বর নিয়ে মেহেদী হাসপাতালে ভর্তি হয়। এ সময় অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। মেহেদীর ফেসবুকের সবর্শেষ স্ট্যাটাস ছিলো, ‘প্রচন্ড জ্বর, মাথা আর শরীর ব্যথা। দোয়া করবেন।’ এর পর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
আমি একজন সম্পূর্ণ ছেলে ও সংস্কৃতিকর্মী—ছাত্রদলের কমিটি থেকে…
  • ০৬ এপ্রিল ২০২৬
নেপালের তরুণেরা সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • ০৬ এপ্রিল ২০২৬
close