প্রেমের সম্পর্কে নারাজ বাবা-মা, প্রেমিকের সঙ্গে পালিয়েছে স্কুলছাত্রী

২০ আগস্ট ২০১৯, ০২:৪০ PM
প্রতীকী

প্রতীকী

শ্রীমতি সাথী কুমারীর সঙ্গে চার বছরের প্রেমের সম্পর্ক টুটুলের। সাথীর বাবা-মা সেই সম্পর্ক মানতে নারাজ। তাই অন্য ছেলের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করেছেন তাঁরা। মাত্র এক সপ্তাহ আগে আশির্বাদও সম্পন্ন হয়েয়ে। বিয়ে ১০ সেপ্টেম্বর। কিন্তু তার আগেই টুটুলের সঙ্গে পালিয়েছে কিশোরী সাথী।

এই ঘটনায় সাথীর বাবা শ্রী আনন্দ অপহরণ মামলা করেছে টুটুলসহ তিনজনের বিরুদ্ধে। মেয়ের বাবা-মায়ের দাবি- টুটুল অস্ত্র দেখিয়ে তার মেয়েকে উঠিয়ে নিয়ে গেছে। পুলিশ বলছে, মেয়ে নিজের ইচ্ছায় গেছে; বাবা-মায়ের সব অভিযোগ মিথ্যা।

এর আগে গতকাল সোমবার (১৯ আগস্ট) বিকেলে রাজশাহীতে দুর্গাপুর উপজেলায় কয়ামাজমপুর গ্রাম থেকে অস্ত্রের মুখে মায়ের সামনে থেকে কিশোরীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠে।

আজ মঙ্গলবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশিদা বানু কনা বলেন, রাতে উপজেলার পুরানতাহেরপুর উচ্চ বিদ্যালয়ের পাশে থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এই ঘটনায় মেয়ের বাবা আনন্দ মামলা করেন।

ওসি বলেন, ওই কিশোরী দশম শ্রেণির ছাত্রী। এছাড়া টুটুলের সঙ্গে চার বছরের প্রেমের সম্পর্ক ছিল তার। ওই কিশোরীকে উদ্ধার করা হয়েছে। মামলার আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
close