সড়কে ঝরে গেল সাতটি তাজা প্রাণ

১৮ আগস্ট ২০১৯, ০৩:০৩ PM

© সংগৃহীত

মহাসড়কে মৃত্যুর মিছিল যেন থামছেই না। রোববার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৭ যাত্রী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারার জামতলি এলাকায়। নিহতদের মধ্যে তিনজন পুরুষ, দুইজন নারী ও দুই জন শিশু।

নিহতরা হলেন- জেলার নাঙ্গলকোট উপজেলার পশ্চিম জোড্ডা ঘোড়া ময়দান গ্রামের মৃত হাজী জব্বার আলীর ছেলে ব্যবসায়ী জসিমউদ্দিন (৪৫), তার মা সকিনা বেগম (৮০), স্ত্রী শিরিন আক্তার (৩৫), ছেলে শিপন (১৮), হৃদয় (১৫), মেয়ে নিপু আক্তার (১৩) ও অটোরিকশাচালক জামালউদ্দিন (৩৫)।

জানা গেছে, ঢাকাগামী তিশা নামক বাসটি ওই এলাকায় পৌঁছে লাকসামগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারীসহ ৫ জনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় অটোরিকশায় থাকা ২ শিশুকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।

মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নৃশংস গৃহযুদ্ধের সূচনাকারী সাম…
  • ০৩ এপ্রিল ২০২৬
ইউরোপের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগ, ২৬ ম্যাচ শেষে শিরোপার …
  • ০৩ এপ্রিল ২০২৬
বাউবি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
  • ০৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসায় ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রে…
  • ০৩ এপ্রিল ২০২৬
সারাদিনের ক্লান্তি শেষে আরামদায়ক ঘুম চান? বেডরুমে আনুন ছোট …
  • ০৩ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলতে অঙ্গীকারবদ্ধ ৪০ দেশের জোট, যুক্ত হলো যে…
  • ০৩ এপ্রিল ২০২৬