সড়ক দূর্ঘটনায় মা-মেয়ে নিহত

২৬ জুলাই ২০১৯, ০৯:৪১ PM

© সংগৃহীত

সিলেটে বিয়েতে যাওয়ার পথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন মা-মেয়ে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শুক্রবার দুপুরে নগরীর দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের হাজরাই গ্রামের আমীর আলীর স্ত্রী আসমা বেগম (৩০) ও তার মেয়ে আনিসা হাবিবা (৩)। এ সময় নিহত আসমার আরেক মেয়ে জান্নাত (১৬) গুরুতর আহত হয়েছেন। অপর আহতরা হলেন- শাহনাজ (৩৫) ও খায়রুন নেসা (৩০)।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বরযাত্রীবাহী মাইক্রোবাসটি সিলেটের জালালাবাদ থানার যুগীরগাঁও গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে বিশ্বনাথ উপজেলায় যাচ্ছিল। লালাবাজারে পৌঁছলে উল্টো দিক থেকে আসা আরেকটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নৃশংস গৃহযুদ্ধের সূচনাকারী সাম…
  • ০৩ এপ্রিল ২০২৬
ইউরোপের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগ, ২৬ ম্যাচ শেষে শিরোপার …
  • ০৩ এপ্রিল ২০২৬
বাউবি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
  • ০৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসায় ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রে…
  • ০৩ এপ্রিল ২০২৬
সারাদিনের ক্লান্তি শেষে আরামদায়ক ঘুম চান? বেডরুমে আনুন ছোট …
  • ০৩ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলতে অঙ্গীকারবদ্ধ ৪০ দেশের জোট, যুক্ত হলো যে…
  • ০৩ এপ্রিল ২০২৬