দুটি কিডনী হারিয়ে জীবন সংগ্রামে মেধাবী শিক্ষার্থী নাহিদ

২৬ জুলাই ২০১৯, ০৯:০০ PM

© সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশাল সরকারী নজরুল ডিগ্রি কলেজের ডিগ্রির ২য় বর্ষের মেধাবী শিক্ষার্থী জহিরুল ইসলাম নাহিদকে বাচাঁতে আর্থিক সাহায্যে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। নাহিদ ত্রিশাল পৌরশহরের ৩নং ওয়ার্ডের বাসিন্দা আবদুল মোতালেবের ছেলে।

জানা গেছে, চার মাস আগে কোমরে ব্যথা ও প্রচন্ড জ্বর নিয়ে চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পারে তার একটি কিডনি পুরোপুরি অপরটি ৯৫ শতাংশই নিস্তেজ হয়ে গেছে। নাহিদের শারীরিক অবস্থা প্রতিনিয়ত খারাপের দিকে যাচ্ছে। সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারনা। কিডনি প্রতিস্থাপনের জন্য দ্রুত সময়ের মধ্যে মোটা অঙ্কের টাকার প্রয়োজন।

নাহিদের বাবা জালাল উদ্দিন এক সময় ঘটখালী করে সংসার চালাতেন। তিনিও নিজেও এখন লিভার ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ভিটেমাটি হারা অসহায়-দরিদ্র পরিবারে জন্মগ্রহন করেও নাহিদ কষ্ট করে লেখাপড়া চালিয়ে গেলেও আজ তার জীবন সঙ্কটাপন্ন। সে সুস্থ-স্বাভাবিকভাবে বাঁচতে চায়। নাহিদকে ঢাকা শ্যামলী স্ট্রোল কিডনী ডিজিস (সিকেডি) এন্ড ইউরোলজী হাসপাতালে ভর্তি হয়েছে। আর্থিক সমস্যা থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসা চালাতে পারছে না। তার কিডনি প্রতিস্থাপন ও চিকিৎসার জন্য তার মা জোসনা বেগম সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

সাহায্য পাঠাবেন যেভাবে, পুবালী ব্যাংক ত্রিশাল শাখা ৩৩৬৪১০১১৫১১০৩ হিসাব ও ০১৩০৬৩৪১৮২৪ বিকাশ নাম্বারে।

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
৭ মাসে লিটার প্রতি ৩৫-৪৫ টাকা বেড়েছে তেলের দাম
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
সাঙ্গু নদী থেকে গলায় ও কোমড়ে রশি বাঁধা অজ্ঞাত তরুণীর পচাগলা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বাড়ার খবরে মধ্যরাতে পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ সারি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বেড়াতে যাওয়ার কথা বলে পাঁচ যুবককে ডেকে নিয়ে অপহরণ, টেকনাফ থ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬