বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

২৬ জুলাই ২০১৯, ১১:৫৪ AM

© টিডিসি ফটো

ঈদুল আযহায় বাড়ি ফেরা উপলক্ষে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলগামী বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনেও।

খুলনা, বরিশালসহ উত্তর ও পশ্চিমাঞ্চলগামী বাসের আগাম টিকিট রাজধানীর গাবতলী এবং কল্যাণপুরের কাউন্টার থেকে বিক্রি হচ্ছে। সেখানে টিকিট পেতে সকাল থেকেই ভিড় করেছেন মানুষ। ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে অনেকেই টিকিট পেতে লাইন ধরেছেন কাউন্টারে।

আগামী ১১ বা ১২ আগস্ট সম্ভাব্য ঈদ ধরে আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বলেন, ঈদুল আযহা উপলক্ষে বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের বৈঠক হয়েছে। বৈঠকে শুক্রবার সকাল থেকে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলগামী বাসের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী টিকিট বিক্রি শুরু হয়েছে।

এবার বেশি ভাড়া আদায়ের সুযোগ থাকবে না জানিয়ে রমেশ চন্দ্র ঘোষ বলেন, কেউ যেন নির্ধারিত ভাড়ার বেশি নিতে না পারে, সেজন্য বাস কোম্পানিগুলোকে দূরত্ব অনুযায়ী ভাড়ার তালিকা টাঙিয়ে দিতে বলা হয়েছে। কেউ যদি নির্ধারিত ভাড়ার বেশি ভাড়া নেন, প্রমাণ সাপেক্ষে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে।

বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬
গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ‘…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির তিন সাংবাদিককে হেনস্তায় ছাত্রদল কর্মী, সমিতিতে এসে দু…
  • ২২ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি নামকরণ
  • ২২ এপ্রিল ২০২৬
২৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের, আবেদন ২৮ এপ্রিল থ…
  • ২২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে সংঘর্ষ: অস্ত্রের প্রতিবাদে ‘কলম মিছিল’ হলো ঢাকা …
  • ২২ এপ্রিল ২০২৬