সত্যিকারের সোনার বাংলা গড়তে মেধার চর্চা প্রয়োজন: প্রধানমন্ত্রী

১৭ জুলাই ২০১৯, ১১:২৯ AM

© ফাইল ফটো

সত্যিকারের সোনার বাংলা গড়ে তুলতে হলে, শিক্ষিত জাতির পাশাপাশি মেধার চর্চাও অত্যন্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকালে গণভবনে সৃজনশীল মেধা অন্বেষণ-২০১৯ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ের মেধাবীদের পুরস্কার বিতরণ শেষে এসব কথা বলেন তিনি।

এসময় নতুন প্রজন্মের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, শিক্ষার আলো থেকে যাতে কেউ বঞ্চিত না হয়; জাতিকে এগিয়ে নিতে বিজ্ঞান শিক্ষা ও গবেষণার কোনো বিকল্প নেই। সরকার পরিকল্পিতভাবে শিক্ষার মানোন্নয়নে পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে সরকার প্রধান জানান, প্রজন্মের পর প্রজন্ম যাতে স্বাধীনতার সুফল ভোগ করতে পারে, সেভাবেই কাজ করছে সরকার৷

বেলা সাড়ে ১০টার কিছু পরে, গণভবনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানার্জনের আগ্রহ তৈরী করার উদ্দেশ্যেই ২০১৩ সাল থেকে এই আয়োজন করা হয়। তিনটি গ্রুপ ও চারটি বিষয়ে সারাদেশের মোট ১২ জনকে জাতীয় পর্যায়ে চূড়ান্ত মেধাবী হিসেবে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
close