ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৪ জুন ২০২৬, ১১:৩০ AM , আপডেট: ১৪ জুন ২০২৬, ১২:৩৫ PM
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে © সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এতে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে।

রবিবার (১৪ জুন) বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত শিশুটির বয়স আড়াই বছর। তার বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায়। গত ৪ জুন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৩ জুন) বেলা ১১টায় শিশুটি মারা যায়।

এদিকে শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে হামের লক্ষণ নিয়ে নতুন করে আরও ২৫ শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে।

গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে ২ হাজার ৮৭ জন শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ৯৪০ শিশু। মৃত্যু হয়েছে ৫১ শিশুর, বর্তমানে চিকিৎসাধীন ৯৬ জন শিশু। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ২৮ জন শিশু।

এদিকে ময়মনসিংহ জেলা থেকে পরীক্ষার জন্য পাঠানো ১ হাজার ৩৬২টি নমুনার মধ্যে ২০৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন এক শিশুর বাবা আরিফ মিয়া বলেন, প্রতিদিন শিশু মৃত্যুর সংখ্যা বাড়লেও এখানে সেবার মান খুব একটা বাড়ছে না। বেডের সংকট তো আছেই, আইসিইউ সুবিধাও খুব সীমিত। বেশির ভাগ ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। হাসপাতালের বাথরুমের অবস্থাও খুব খারাপ।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ঝন্টু সরকার বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ৫১ জনে দাঁড়িয়েছে। এ সময় নতুন ২৫ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে।

অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে বিএনপির দুইপক্ষের স…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, …
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬