পুলিশ নিয়োগে অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

১৬ জুলাই ২০১৯, ০১:৩৮ PM

© ফাইল ফটো

পুলিশ কনস্টেবল পদে নিয়োগে যেসব পুলিশ সদস্যদের অনিয়মে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে, তদন্তে প্রমাণ হলেই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজ মঙ্গলবার ধানমন্ডিতে বিজিবি সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, অন্য যেকোনো সময়ের তুলনায় এবার পুলিশের কনস্টেবল নিয়োগ স্বচ্ছ হয়েছে। সকল ধরণের তদবির-বাণিজ্য ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছিল পুলিশ সদর দপ্তর।

এতকিছুর মধ্যেও যে সকল পুলিশ সদস্য ও কর্মকর্তা নিয়োগ বাণিজ্যে জড়িয়েছেন বলে অভিযোগ উঠছে, প্রমাণ হলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান।

এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম বিএনডিপির নেতৃত্বে ফাহা…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬