সড়কবাতি বিষয়ে জ্ঞান অর্জনে ফ্রান্স যেতে চান রাসিক প্রশাসক ও প্রকৌশলী

০২ জুন ২০২৬, ০৬:৩২ PM , আপডেট: ০২ জুন ২০২৬, ০৬:৩২ PM
রাজশাহী সিটি কর্পোরেশন

রাজশাহী সিটি কর্পোরেশন © টিডিসি সম্পাদিত

সড়কবাতির বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি বিষয়ে সম্মুখ জ্ঞান অর্জনের উদ্দেশ্যে ১১ দিনের জন্য ফ্রান্স সফরে যেতে চান রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট। আগামী ২০ থেকে ৩০ জুন পর্যন্ত এই সফরের অনুমতি চেয়ে গত ১২ মে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে চিঠি পাঠিয়েছেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। তবে সফরের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত অনুমোদন বা সরকারি আদেশ (জিও) জারি করা হয়নি।

জানা গেছে, আমন্ত্রণকারী প্রতিষ্ঠান ‘সিগনিফাই বাংলাদেশ লিমিটেড’-এর চিঠির সূত্র ধরে স্থানীয় সরকার বিভাগে পাঠানো রাসিকের ওই আবেদনে বলা হয়েছে, সফরকারী কর্মকর্তারা ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন (ওলাক) সেন্টার পরিদর্শন করবেন এবং সেখান থেকে সড়কবাতির আধুনিক বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি সম্পর্কে ধারণা নেবেন। 

এই ভ্রমণের যাবতীয় ব্যয়ভার সিগনিফাই বাংলাদেশ লিমিটেড বহন করবে, যার ফলে রাসিক বা বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লেষ থাকবে না। তবে সিগনিফাই বাংলাদেশের ব্যবস্থাপক মেহেদী হাসান জানান, তারা ফ্রান্সে তৈরি সড়কবাতি দেশে আমদানি করেন এবং কোনো ক্রেতা ওয়ার্ক অর্ডার দিয়ে উৎপাদন প্রক্রিয়া দেখতে চাইলে তারা ফ্রান্সে নিয়ে যান। তবে রাসিক বর্তমানে কোনো ডিলারের মাধ্যমে তাদের লাইট কিনছে কি না, তা তার জানা নেই।

এই সফরের যৌক্তিকতা নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী একটি আলোর শহর এবং এখানকার সড়কবাতির পেছনে বিপুল খরচ হয়। একটি বেসরকারি প্রতিষ্ঠানের আমন্ত্রণে সেখানে গিয়ে যদি লাইটের খরচ কমানোর প্রযুক্তি জানা যায়, তবে তা রাসিকেরই লাভ হবে। 

অন্যদিকে, রাসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট জানান, আমন্ত্রণকারী প্রতিষ্ঠানটি রাসিকের কোনো টেন্ডারে অংশ নেয়নি বা কোনো কাজও করেনি। সেখানে গেলে কোনো সরকারি টাকা খরচ হবে না, উল্টো কিছু জ্ঞান অর্জন হবে এবং কোনো বিদ্যুৎ সাশ্রয়ী উপকরণ বিনামূল্যে পাওয়া গেলে তা রাসিকের উপকারে আসবে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬