রাবির সাবেক উপাচার্য

উচ্চশিক্ষা ও রাজনীতি দুই পরিসরে আত্মঘাতী, দুটো কাজ করা চলে না

৩০ মে ২০২৬, ১২:১০ PM
রাবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব

রাবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব © সংগৃহীত

উচ্চশিক্ষা ও রাজনীতির ক্ষেত্রে বিভাজনমূলক মনোভাবকে আত্মঘাতী আখ্যা দিয়ে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। তিনি বলেছেন, উচ্চশিক্ষা এবং রাজনীতি এই দুই পরিসরে এমন কিছু বিষয় রয়েছে, যা আত্মঘাতী; এ ধরনের অবস্থান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শনিবার (৩০ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে রাবির সাবেক উপাচার্য এসব কথা বলেন। তিনি বলেন, উচ্চশিক্ষা এবং রাজনীতি। এই দুই পরিসরে দুটো বিষয় আত্মঘাতী। দুটো কাজ করা চলে না।

স্ট্যাটাসে ড. সালেহ হাসান নকীব বলেন, আমাদের দেশে পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে যে সমালোচনা, তা অধিকাংশ ক্ষেত্রেই জাস্টিফাইড। এই সমালোচনা আরো কঠোর হওয়া প্রয়োজন। তবে যেটা কখনোই উচিৎ নয়, তা হচ্ছে পাবলিক-প্রাইভেট দ্বন্দ্ব। দুটো ফ্ল্যড সিস্টেমেরই উন্নতি প্রয়োজন। একসাথে দুটোকেই এগোতে হবে। 

তিনি বলেন, ইন্টার-ইউনিভার্সিটি কোলাবোরেশান বাড়াতে হবে। আরো বেশী বোঝাপড়া প্রয়োজন। কিছু ক্ষেত্রে, কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় যে ভালো করছে, তার উদার স্বীকৃতি থাকতে হবে। ট্রাইবাল মনোভাব উচ্চশিক্ষার অন্তরায়।

রাজনীতির প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতিতে কোন অবস্থায় ৭১ এবং ২৪ মুখোমুখি হবার নয়। যে, ব্যক্তি এবং দলীয় বয়ানের উর্ধ্বে থেকে, ৭১-এর জনআকাঙ্ক্ষা বোঝে, ২৪ তার কাছে সুস্পষ্ট। যে ২৪-এর জনআকাঙ্ক্ষা ধারণ করে, সে ৭১ ভালো না বেসে পারে না। অন্তর্গত স্পিরিটের দিক থেকে ৭১ এবং ২৪, একই মালার দুটো ফুল। প্রথমটা উচ্চশিক্ষা নিয়ে, দ্বিতীয়টা দেশ। এটুকু মনে রাখতে পারলেই অনেক হবে।

ফাইনালে ওঠাকেই বড় অর্জন হিসেবে দেখছেন স্পেনের কোচ দে লা ফু…
  • ১৮ জুলাই ২০২৬
বন্যার ক্ষত কাটিয়ে পাঠদানের প্রস্তুতি সাতকানিয়ার বিদ্যালয…
  • ১৮ জুলাই ২০২৬
ক্যাম্পাসের বাইরে নিয়ে নবীনদের র‍্যাগিং—অজ্ঞান হয়ে পড়েন ছাত…
  • ১৮ জুলাই ২০২৬
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে দেওয়ার ইঙ্গিত, সিদ্ধান…
  • ১৮ জুলাই ২০২৬
স্ত্রী-সন্তান স্প্যানিশ, পরিবারের সমর্থন কার পক্ষে—জানালেন …
  • ১৮ জুলাই ২০২৬
মাদরাসা শিক্ষাকে গবেষণামুখী ও প্রযুক্তিনির্ভর করার আহ্বান
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence