পেয়ারার ভাসমান হাটে চাষিদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত

১১ জুলাই ২০১৯, ০৬:০০ PM

© সংগৃহীত

বাংলাদেশের ফ্লোটিং মার্কেট ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলি গ্রামের পেয়ারার ভাসমান হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আল রবার্ট মিলার।

বৃহস্পতিবার সকাল ৯টায় তিনি এ ভাসমান পেয়ারা হাটে এসে পৌঁছান। ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী এবং পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন মার্কিন রাষ্ট্রদূতকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

কেবল সাধারণ পরিদর্শনই নয়, রাষ্ট্রদূত আল রবার্ট মিলার নৌকায় চড়ে ভীমরুলি খালে সংক্ষিপ্ত নৌ-ভ্রমণ করেন। পরে তিনি পেয়ারার ডিঙি নৌকায় চড়ে স্থানীয় সাধারণ পেয়ারা ও সবজি চাষিদের সঙ্গে মিশে যান এবং তাদের সঙ্গে কথা বলেন।

আল রবার্ট মিলার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উচ্ছ্বসিতভাবে ভাসমান হাটের প্রশংসা করেন। প্রকৃতি ও সাধারণ মানুষের প্রশংসাও করেন মার্কিন রাষ্ট্রদূত। প্রায় এক ঘণ্টা পরিদর্শন শেষে পরে রাষ্ট্রদূত বরিশালের উদ্দেশে রওয়ানা হন।

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল স্বামীর, স্ত্রী হাসপাতালে
  • ০২ জুলাই ২০২৬
ক্লিনিক্যাল ক্লাসে যেতে হয় ১৫ থেকে ৫৫ কিমি দূর, শিক্ষকশূন্য…
  • ০২ জুলাই ২০২৬
এমপিওভুক্ত হচ্ছেন আরো এক হাজার ৩১১ শিক্ষক
  • ০২ জুলাই ২০২৬
সিলেটে সাদাপাথরে গোসল করতে নেমে চিকিৎসক নিখোঁজ
  • ০২ জুলাই ২০২৬
বউয়ের ভালোবাসায় বিসিএসের স্বপ্ন জয় করিমের
  • ০২ জুলাই ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন ১৫ জুলাই পর্যন্ত
  • ০২ জুলাই ২০২৬