ভোটার তালিকায় থাকছে তৃতীয় লিঙ্গ

০৯ জুলাই ২০১৯, ০৪:১৯ PM

এবার ভোটার তালিকায় নতুনত্ব হিসেবে থাকছে তৃতীয় লিঙ্গ থাকার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। তিনি বলেছেন, তারা ইচ্ছা করলে ভোটার তালিকায় পুরুষ কিংবা নারী যে কোনো একটিতে নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে পারবে। তৃতীয় লিঙ্গের যে ব্যক্তির মেয়েলি আচরণ বেশি তাকে মেয়ে হিসেবে এবং যার আচরণ পুরুষের মতো তাকে পুরুষের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এটি আমাদের কাছে পাবলিক ডকুমেন্ট হিসেবে কাজ করবে।

মঙ্গলবার দুপুরে নওগাঁর রানীনগর উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম- ২০১৯ উপলক্ষে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

কবিতা খানম আরও বলেন, সাবধানতার সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ করতে হবে, যেন কোনো তথ্য বাদ না পড়ে। কারণ এ তালিকার ওপরই নির্ভর করবে একজন নাগরিকের সব সুযোগ-সুবিধা।

রানীনগর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান, উপজেলা চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন হেলাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমএম মাহবুবুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমীন প্রমুখ উপস্থিত ছিলেন।

পুলিশের ১৩ ডিআইজি-অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল…
  • ২২ এপ্রিল ২০২৬
তেলের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
  • ২২ এপ্রিল ২০২৬
ডোপ টেস্টে পজেটিভ, তদন্তের মুখে পাকিস্তানি ক্রিকেটার
  • ২২ এপ্রিল ২০২৬
‘প্রধান শিক্ষকের ভুলে’ এসএসসিতে অংশ নিতে পারলেন না জান্নাতি
  • ২২ এপ্রিল ২০২৬
বিদ্যুৎ জটিলতায় একটি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
  • ২২ এপ্রিল ২০২৬
মনিরা শারমিন ও নুসরাত— কার কোন কারণে মনোনয়নপত্র স্থগিত-বাতি…
  • ২২ এপ্রিল ২০২৬