চীনা বিপ্লবের বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

০৫ জুলাই ২০১৯, ০৮:৫৫ PM
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা © সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বিকেলে তিয়েন আনমেন স্কয়ারে চীনা বিপ্লবের বীরদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। স্থানীয় সময় বিকেল ৪ টায় প্রধানমন্ত্রী এই পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

পুষ্পার্ঘ্য অর্পণের পর চীনের স্বাধীনতা সংগ্রামের বীরদের প্রতি সম্মান জানানোর অংশ হিসেবে তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এর আগে প্রধানমন্ত্রী এখানে পৌঁছলে চীনের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে রাষ্ট্রীয় সালাম জানায়। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং বিউগলে করুন সুর বেজে ওঠে।

পরে প্রধানমন্ত্রী গ্রেট হল অব পিপলে চীনের ন্যাশনাল পিপল’স কংগ্রেস (এনপিসি) চেয়ারম্যান লি ঝাং শু’র সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

আগামীকাল দেশে ফিরবেন প্রধানমন্ত্রী:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং’র আমন্ত্রণে চীনে তাঁর ৫ দিনের সরকারি সফর শেষে আগামীকাল শনিবার দেশে ফিরবেন। স্থানীয় সময় বেলা ১১টায় প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-১৭২৩) ঢাকার উদ্দেশে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

বিমানটির বাংলাদেশ সময় অপরাহ্নের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

পাবনায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে উদ্বেগ
  • ০৩ এপ্রিল ২০২৬
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিস সময় কমানো, দোকান বন্ধ, ইলেকট্রিক বাসসহ যে ৭ সিদ্ধান্ত …
  • ০৩ এপ্রিল ২০২৬
নকলরোধে পাবলিক পরীক্ষা আইনে আসছে কড়াকড়ি, খসড়া অনুমোদন
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দ…
  • ০৩ এপ্রিল ২০২৬