ফটিকছড়িতে চুরির অভিযোগে সালিশে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্র

দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্র © সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় চুরির অভিযোগ এনে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার দাঁতমারা ইউপির ৮ নম্বর ওয়ার্ডের খন্দকার পাড়ায় এ নৃশংস ঘটনা ঘটে।

নিহতের নাম মো. আবছার। একই ঘটনায় আহত অন্যজনের নাম মো. রাসেল।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৪ এপ্রিল) বেলা ৪টার দিকে নিহত ও আহত যুবকের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে গ্রাম্য সালিশ বসানো হয়। এ সময় স্থানীয় একদল লোক তাদের চোর সন্দেহে মারধর করে। সেখানে তাদের মধ্যযুগীয় কায়দায় বেধড়ক মারধর করা হয়।

জানা গেছে, আহত অবস্থায় নিহতের পরিবার তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে তার আগেই আবছার মারা যান। ঘটনার পর ভূজপুর থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

নিহত হওয়ার ঘটনাটি নিশ্চিত করে ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাটহাজারী সার্কেলসহ ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের ধরার অভিযান চালাচ্ছে।

আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে হা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা, রহস্য ঘিরে প্রশ্ন
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
হলি ফ্যামিলি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
আদালত থেকে স্বস্তির খবর পেলেন ইমরান খান
  • ০১ সেপ্টেম্বর ২০২৬