স্পিকার নিজেই নিজেকে বললেন, ‘ধন্যবাদ মাননীয় স্পিকার’

২৯ মার্চ ২০২৬, ০৫:৫৭ PM , আপডেট: ২৯ মার্চ ২০২৬, ০৫:৫৮ PM
ব্যারিস্টার কায়সার কামাল

ব্যারিস্টার কায়সার কামাল © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নিজেই নিজেকে ধন্যবাদ দিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রোববার (২৯ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠকে এ ঘটনা ঘটে। এদিন স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশনে সভাপতিত্ব করেন তিনি।

সংসদ সদ্যসকে ধন্যবাদ দিতে গিয়ে ভুলে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘ধন্যবাদ মাননীয় স্পিকার’। এর পরবর্তীতে নিজেই হেসে ফেলেন।

এদিন অধিবেশনে বৈঠকের শুরুতে ডেপুটি স্পিকার বলেন, আজ সংসদের অধিবেশনে সভাপতিত্ব করায় আমি সংক্ষেপে কিছু কথা বলার সুযোগ হাতছাড়া করতে চাই না। আশা করি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। মহান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। সংসদের সব সদস্য আমাকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত করে যে আস্থা ও সম্মান প্রদর্শন করেছেন, তার জন্য আমি সংসদ নেতা এবং প্রধানমন্ত্রীসহ সব সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর)-এর জনগণের প্রতি, যাদের সমর্থনে আজ আমি সংসদ সদস্য হতে পেরেছি।

তিনি আরও বলেন, জাতীয় সংসদ হবে জাতির দর্পণ। জনগণ বসে থাকে যেন সংসদে গণতন্ত্রের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। এই সংসদে কেউ এসেছি ফাঁসির মঞ্চ থেকে, কেউ এসেছি গুম হওয়া থেকে। কেউ আবার কারাগারে দীর্ঘ জীবন কাটিয়ে মজলুম হয়ে সংসদে এসেছেন। এমন সংসদ বিশ্বের বুকে বিরল। আমি সাধারণ কৃষক পরিবারের সন্তান হয়ে এখানে আসতে পেরেছি।

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশপন্থীরা ঐ…
  • ৩০ নভেম্বর ২০২৬
সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ৩০ নভেম্বর ২০২৬
একসঙ্গে ১৬ অতিরিক্ত-যুগ্মসচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরক…
  • ৩০ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রণালয়ে সচিব পর্যায়ে বড় রদবদল
  • ৩০ নভেম্বর ২০২৬
রাফিনিয়ার হ্যাটট্রিকে বড় জয় পেল বার্সেলোনা
  • ৩০ নভেম্বর ২০২৬
ভুয়া সনদে চাকরি নেওয়ার অভিযোগে শিক্ষককে বরখাস্ত
  • ৩০ নভেম্বর ২০২৬