ডিজিটাল হচ্ছে পেনশন ব্যবস্থাপনা: অর্থমন্ত্রী

১৫ জুন ২০১৯, ০৫:২০ PM

© সংগৃহীত

পেনশনভোগীদের হয়রানি এড়াতে ব্যাংকের ইএফটির পাশাপাশি মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে যেন পেনশন তুলতে পারেন সে ব্যবস্থা নিশ্চিত করার কথা জানা গেছে বাজেট বক্তৃতা থেকে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় আগামী ২০১৯-২০ অর্থবছর থেকে সঞ্চয়পত্র ব্যবস্থাপনা এবং পেনশন ব্যবস্থার ডিজিটালাইজেশন হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সঞ্চয়পত্র ক্রয়-বিক্রয় ব্যবস্থাপনা আধুনিকায়নের উদ্দেশ্যে জাতীয় সঞ্চয়স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম চালুর মাধ্যমে সঞ্চয়পত্র ক্রয়ের সীমা নির্ধারণ, বিক্রয়, মুনাফা, নগদায়ন ইত্যাদি সেবা পাওয়া যাবে বলে উল্লেখ করা হয়।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ অর্থবছরের জন্য ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট প্রস্তাবনা করা হয়।

ট্যাগ: বাজেট
‘নিষ্ক্রিয়’ স্ক্রিন টাইমে ডিমেনশিয়ার ঝুঁকি, মস্তিষ্ক সক্রিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
তেল বিতরণে বিশৃঙ্খলা ও অনিয়ম দূর করবে রাসেলের ‘স্মার্ট ফুয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
ঝিনাইদহের নতুন ডিসি হলেন নোমান হোসেন
  • ০৮ এপ্রিল ২০২৬
বৃষ্টি নামলেই কেন খিচুড়ি খেতে মন চায়?
  • ০৮ এপ্রিল ২০২৬
close