স্টার্টআপদের উন্নয়নে ১০০ কোটি টাকা বরাদ্দ

১৫ জুন ২০১৯, ০৪:৪৭ PM

© সংগৃহীত

আবদুল কাদের ফরহাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করেছেন। স্বপ্ন দেখেন একজন বড় উদ্যোক্তা হবেন। কিন্তু টাকার অভাবে নিজের স্টার্টআপ ব্যবসা শুরু করতে পারেননি এখনো।

ফরহাদের মতো এমন আরো অনেক তরুণের স্বপ্ন পূরণের লক্ষ্যে এবং বেশি বেশি উদ্যোক্তা তৈরীর উদ্দেশ্যে এবারের বাজেটে স্টার্টআপ ব্যবসা শুরু করার জন্য ১০০ কোটি টাকা বরাদ্দের কথা জানা গেছে।

১৩ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ অর্থবছরের জন্য ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট প্রস্তাবনা করা হয়।

প্রস্তাবিত বাজেটে দেশের স্টার্টআপ ব্যবসাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ২০১৯-২০ অর্থবছরে স্টার্টআপকে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবনায় বলা হয়, দেশীয় স্টার্টআপদের মূলধনের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এই অর্থ দেশের সব ধরনের স্টার্টআপের উন্নয়নে ব্যয় করা হবে বলেও জানা গেছে। ‘জনমিতিক লভ্যাংশ : তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি’ নামে ওই পয়েন্টে বলা হয়েছে, বাংলাদেশের সামনে জনমিতিক লভ্যাংশের যে সুযোগ রয়েছে তা কাজে লাগাতে হবে। ‘তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি’ স্লোগানকে সামনে রেখে দেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ যুবককে সংগঠিত, সুশৃঙ্খল এবং উৎপাদনমুখী শক্তিকে রূপান্তরের জন্য সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

ফরহাদ বলেন, স্টার্টআপের জন্য যে ১০০ কোটি টাক বরাদ্দ দেয়া হয়েছে তার যেন সঠিক ব্যবহার করা হয় তা নিশ্চিত করতে হবে। আমি সরকারকে ধন্যবাদ জানাই আমার মতো উদ্যোক্তাদের জন্য এই অর্থ বরাদ্দের জন্য।

বাজেটে বেকার যুবকদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানে নিয়োজিত করার লক্ষ্যে সারা দেশে ১১১টি প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কেন্দ্র, উপজেলা পর্যায়ে ৪৯৮টি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে বলে জানানো হয়েছে।

ট্যাগ: বাজেট
মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিসিবি সভাপতিকে নিয়ে আসিফ আকবরের আবেগঘন পোস্ট
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিমানের এমডি ও তার স্ত্রীসহ চারজন কারাগারে
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
রিপিট ক্যাডার ঠেকাতে ৪৬তম বিসিএসে পিএসসির বিশেষ উদ্যোগ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
তিন বস্তিতে সুবিধাবঞ্চিত কর্মজীবী নারীদের সাথে মতবিনিময় করল…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভারতীয় মিডিয়া ও আওয়ামী লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে: প্রেস …
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬