সিলেটে যানজট কমাতে স্কুলবাস সার্ভিস

১২ জুন ২০১৯, ০৮:২৯ PM

© সংগৃহীত

সিলেট নগরে দিনদিন বাড়ছে যানজট। এ যানজট আরও বাড়িয়ে তুলছে নগরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের আনা নেয়ার জন্য ব্যবহৃত ব্যক্তিগত গাড়ি। তাই স্কুল শুরু ও ছুটির সময় নামি স্কুলগুলোর সামনে লেগে থাকে অসহনীয় যানজট। যানজট কমিয়ে আনা ও স্কুল শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে স্কুল বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।

জানা গেছে, স্কুল শুরুর আগে ও ছুটির পর শিক্ষার্থীদের আনা নেয়া করবে সিসিকের বাস। প্রাথমিক অবস্থায় এ জন্য ২৫ সিটের ৩টি বাস চালু করা হচ্ছে। প্রাথমিকভাবে সিলেট সিটি করপোরেশন পরিচালিত বিরেশচন্দ্র উচ্চবিদ্যালয় ও চারাদিঘিরপাড় উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের আনা নেয়ার কাজে এ বাস ব্যবহার করা হবে। এ দুই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবে। তবে বাস চলাচলের রুট এখনও চূড়ান্ত হয়নি বলে জানান সিসিকের কর্মকর্তারা।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, নগরের স্কুলগামী শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে সিটি করপোরেশন থেকে স্কুলবাস সার্ভিস চালু করা হচ্ছে। প্রাথমিকভাবে সিটি করপোরেশন পরিচালিত দুটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য বাস সার্ভিস চালু হচ্ছে। পরবর্তীতে চাহিদা অনুযায়ী আরও কয়েকটি বাস চালুর পরিকল্পনা আছে। এ ব্যাপারে ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সপ্তাহ খানেকের মধ্যে স্কুলবাস চালু করা হবে।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬