মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়া জানালেন তাসনিম জারা

১০ জানুয়ারি ২০২৬, ০১:০১ PM
তাসনিম জারা

তাসনিম জারা © ফেসবুক থেকে নেওয়া

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে এ ঘোষণার পরই সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন তাসনিম জারা।

পোস্টে তিনি বলেন, আপিল মঞ্জুর হয়েছে। মনোনয়ন বৈধ। আসন্ন নির্বাচনে ঢাকা ৯ আসনে জনগণের সমর্থিত সতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছি।

এদিকে আজ নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন কমিশন। প্রাথমিক যাচাই-বাছাইয়ে বাতিল হয়ে যাওয়ার পর আপিলের রায়ে তিনি মনোনয়ন ফিরে পান।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬