পুলিশের চাঁদাবাজির তথ্য চাইলেন কুষ্টিয়ার এসপি

২৮ মে ২০১৯, ০৮:০৪ PM

© সংগৃহীত

কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেছেন, পুলিশ চাঁদাবাজি করে এমন তথ্য দেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি। রমজান ও ঈদুল ফিতরে কুষ্টিয়ার আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ সুপার সাংবাদিকের সঙ্গে সংবাদ সম্মেলন করেন।

তানভীর আরাফাত বলেন, ঈদকে সামনে রেখে ব্যবসায়ীদের সেবা দিয়ে পুলিশ কোনো সুবিধা নিতে পারবে না। কুষ্টিয়ার পুলিশ ‘ভিক্ষুক’ না, এসপি ‘ভিক্ষুক’ না। যদি কেউ করে থাকে তবে সেই ভিক্ষুক পুলিশ এই জেলায় থাকতে পারবে না। পুলিশ বিনা মূল্যে সেবা দিয়ে থাকে। পুলিশের সেবা নিতে কোনো টাকা লাগে না। শুধুমাত্র পুলিশ ক্লিয়ারেন্স নিতে ব্যাংকে ২৫০ টাকা জমা নেওয়া হয়। থানায় জিডি বা মামলা করতে কোনো টাকা লাগে না। যদি এ রকম কেউ হয়রানি করে দ্রুত জানান। কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ব্যর্থতা স্বীকার করে তিনি বলেন, সম্মিলিত প্রয়াসের অভাবে কুষ্টিয়া শহরের ইজিবাইকের যানজট দূর করা যাচ্ছে না। তারপরও যানজট নিরসনে ঈদের দুই দিন আগে শহরের সড়কগুলোতে ইজিবাইকের চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এ ছাড়া ঈদের দিন সাউন্ড সিস্টেম বাজিয়ে নসিমন–করমিন মহড়া ও দ্রুত গতিতে মোটরবাইক চালানো যাবে না।

এসপি আরো বলেন, জেলার দূরপাল্লার বাসস্ট্যান্ডগুলোতে ট্রাফিক পুলিশ থাকবে। প্রত্যেক বাস ছাড়ার আগে গাড়ির ফিটনেস,চালকের লাইসেন্স পরীক্ষা করে বাস ছাড়া হবে। এতে যদি একটাও জীবন রক্ষা হয় সেটাই লাভ। এ ছাড়া মহাসড়কে সুনির্দিষ্ট তথ্য (অবৈধ মাল বা মাদক) ছাড়া কোনো বাস-ট্রাক গাড়ি থামানো হবে না।

এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম বিএনডিপির নেতৃত্বে ফাহা…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬