শুধু ভোটে নয়, জনগণের হৃদয়ও জয় করতে হবে: প্রধানমন্ত্রী

২৭ মে ২০১৯, ০৮:৪৭ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু ভোটে জয়লাভ করলেই চলবে না, জনগণের হৃদয়ও জয় করতে হবে। জনগণের কল্যাণে নির্বাচিত জন প্রতিনিধিদের কাজ করে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জনস্বার্থে যদি আপনি কাজ করেন, মানুষের হৃদয় যদি আপনি জয় করতে পারেন তাহলে দেখবেন জনগণই আপনার উপর আস্থা ও বিশ্বাস রেখেছে এবং আপনাকে তাদের সেবা করার সুযোগটা বারবার দেবে।

সোমবার প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ কার্যালয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলরবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠানে তার দেয়া বক্তৃতায় এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনগণ আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে, আপনারা তাদের আস্থা ও বিশ্বাস অর্জন করেছেন। তাদের প্রতি আপনাদের দায়িত্ব রয়েছে। রাজনীতিটা যদি ব্যক্তি স্বার্থে হয় তাহলে সে রাজনীতি কখনও জনগণের কল্যাণ করতে পারে না। তিনি বলেন, আপনাদের ওপর বিরাট দায়িত্ব। তাই মনে রাখতে হবে জনপ্রতিনিধি হওয়া মানেই জনগণের জন্য, শুধু যারা আপনাকে ভোট দিয়েছে তারা নয়, আপনি এলাকার সব মানুষেরই প্রতিনিধি।

শেখ হাসিনা বলেন, আমি বিশ্বাস করি বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে এবং বিশ্বের দরবারে যে মর্যাদার আসন করে নিয়েছে সেটা অব্যাহত থাকবে। আপনারা সেভাবেই কাজ করবেন এবং আমার তরফ থেকে সবরকম সহযোগিতা আপনারা পাবেন। ময়মনসিংহ নতুন সিটি কর্পোরেশন, এখানে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। কিন্তু আমার বিশ্বাস আছে সেটা আপনারা পারবেন।

পবিত্র শবে বরাত আজ, রাতে যেভাবে ইবাদত করবেন
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শবে বরাত উপলক্ষে ৬ আমল পালনের পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন, প্রতিনিধির ওপর হামলা
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
রুশ তেল কিনবে না ভারত, পণ্যে ১৮ শতাংশ শুল্কের সিদ্ধান্ত ট্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
এপস্টাইনের সেই কুখ্যাত দ্বীপে কপারফিল্ড: যৌন শিকার তালিকা ঘ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ময়মনসিংহে জামায়াত আমিরের জনসভা মঙ্গলবার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬