আজ সকাল থেকে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দুই জেলায়

০১ ডিসেম্বর ২০২৫, ০৬:২০ AM , আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:২০ AM
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড © সংগৃহীত

সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় সোমবার (১ ডিসেম্বর) টানা ৯ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ট্রান্সফরমারের জরুরি মেরামত, সংরক্ষণ কাজ এবং গাছের শাখা-প্রশাখা কাটার প্রয়োজনীয়তার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি স্প্রিং টাওয়ার ফিডারের লাইন বন্ধ থাকবে।

এই সময় উপশহর ডি ব্লক মেইন রোড, ই ব্লক পয়েন্ট এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন সিলেট বিউবোর নির্বাহী প্রকৌশলী এবং উন্নত সেবা নিশ্চিতে সহযোগিতা কামনা করেছেন।

এদিকে সুনামগঞ্জেও একই দিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির তাহিরপুর সাব-জোনাল অফিসের আওতাধীন ৪ নম্বর ফিডারের এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তাহিরপুর উপজেলা সাবস্টেশনের সহকারী জেনারেল ম্যানেজার আলাউল হক সরকার জানান, রক্ষণাবেক্ষণজনিত কারণে তাহিরপুর থানা, তাহিরপুর বাজার, ভাটিতাহিরপুর, ঠাকুরহাটি, গোবিন্দশ্রী এবং রতনশ্রী এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।প

পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকেও সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার আশ্বাস দেওয়া হয়েছে।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬