চুয়াডাঙ্গায় বিএনপি নেতাকর্মীসহ ১১৫ জনের জামায়াতে যোগদান

২৩ নভেম্বর ২০২৫, ০৬:৫৭ AM
 ১১৫ জনের জামায়াতে যোগদান

১১৫ জনের জামায়াতে যোগদান © সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর–মদনা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অনুষ্ঠিত নির্বাচনী পথসভা ও যোগদান অনুষ্ঠানে বিএনপির ৩০ জনসহ মোট ১১৫ জন বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শনিবার (২২ নভেম্বর) বিকেলে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতারা ফুলের মালা পরিয়ে নবযোগদানকারীদের স্বাগত জানান।

চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামী আমির অ্যাডভোকেট রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিএনপির ৩০ জন নেতাকর্মীসহ মোট ১১৫ জন আদর্শিক রাজনীতিতে বিশ্বাস রেখে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তারা সবাই সংগঠনের কর্মসূচি বাস্তবায়নে একসঙ্গে কাজ করবেন।”

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মো. আজিজুর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা নেতা আব্দুল কাদের, দর্শনা সাংগঠনিক থানা শাখার আমির মাওলানা রেজাউল করিম, সহকারী সেক্রেটারি জাহিদুল ইসলাম এবং দর্শনা পৌর শাখার আমির সাহিকুল আলম অপু।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পারকৃষ্ণপুর–মদনা ইউনিয়ন আমির হাফেজ মো. শহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন মো. সাজ্জাদ আলী।

বক্তারা বলেন, ন্যায়, মানবিকতা ও জনকল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতির কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনদিন আরও মানুষের আস্থা অর্জন করছে, আর সেই বিশ্বাসই দলটিতে যোগদানের প্রবণতা বাড়িয়ে দিচ্ছে।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের আরও এক এমপি আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আরও ৯০ দিন ডাকসুর দায়িত্বে সাদিক কায়েম-ফরহাদরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মোবাইলের কিস্তি দিতে না পারায় যুবককে তুলে নিয়ে রক্ত নেওয়ার …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বেনাপোলে ভারতীয় ইলিশ, যশোরের বাজারে ‘মিয়ানমারের’ নামে বিক্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9