দেশের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের: মির্জা ফখরুল

২০ অক্টোবর ২০২৫, ০৩:৩২ PM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের। এজন্য দায়ী রাজনীতিবিদরা ও আমলাতন্ত্র। 

সোমবার (২০ অক্টোবর) দুপুরে কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্সে 'ম্যাগাজিন বিশ্ববিদ্যালয় পরিক্রমা'র আয়োজনে এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, কারিগরি শিক্ষা নেই, ভোকেশনাল ট্রেনিং নেই, শুধু বিএ-এমএ পাশ তৈরি করছি।  একটা ক্রান্তিকাল চলছে। চারদিকে অনৈক্যের সুর দেখে অনেকেই হতাশ। রাজনীতিবিদরাই দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করে, কেউ জাতি গঠনে কাজ করে, কেউ নিজের স্বার্থে ব্যবহার করে। 

তিনি আরও বলেন, রাজনীতির মধ্যে যদি সততা না থাকে, তাহলে রাজনীতি কখনোই সুন্দর হবে না। ক্ষমতায় এসে সম্পদ তৈরির মানসিকতা থাকলে মানুষের ঘৃণা ছাড়া কিছুই অর্জন হয় না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

পরে, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9