ক্যারাম বোর্ড খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্র নিহত

০৪ মে ২০১৯, ০৯:২৬ PM
প্রতীকী

প্রতীকী © ফাইল ফটো

খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে সুজন নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। জানা যায়, ওই ছাত্র পাশের একটি দোকানে ক্যারাম বোর্ড খেলতে যায়। দোকানের পাশে বৈদ্যুতিক খুঁটি থেকে এ দুর্ঘটনা ঘটে।

গতকাল শনিবার বেলা ১১টার দিকে নগরীর আলমনগর বাজারের একটি ক্যারাম বোর্ডের দোকানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন আলমনগর রেল সাইডের বাসিন্দা ফেরিওয়ালা বেল্লাল হোসেনের ছেলে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশারফ হোসেন বলেন, সুজন দোকানে ক্যারাম বোর্ড খেলতে যায়। দোকানের পাশে বৈদ্যুতিক খুঁটি ছিলো। খুঁটিতে বৃষ্টির পানি লেগে ছিলো। সেই খুঁটিতে সুজন বিদ্যুতায়িত হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম বিএনডিপির নেতৃত্বে ফাহা…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬