গোপালগঞ্জে বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ

১২ অক্টোবর ২০২৫, ০৪:৫২ PM
বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহতের পর গোপালগঞ্জ-পিরোজপুর সড়ক করেন শিক্ষার্থী ও স্থানীয় লোকজন

বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহতের পর গোপালগঞ্জ-পিরোজপুর সড়ক করেন শিক্ষার্থী ও স্থানীয় লোকজন © টিডিসি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থী ও স্থানীয় লোকজন গোপালগঞ্জ-পিরোজপুর সড়ক প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

রবিবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুশলী ইউনিয়নের নীলফা বাজার এলাকার গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম সিনথিয়া আক্তার মীম (৮)। সে উপজেলার বর্নি ইউনিয়নের সিঙ্গিপাড়া গ্রামের মিরাজ শেখের  মেয়ে ও নীলফা বাজারের মর্ডান কিন্ডার গার্ডেন কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্কুল ছুটি হওয়ার পর ছাত্রী মীম রাস্তা পার হচ্ছিল। তখন ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে মাথা ফেটে সে রাস্তায় পরে যায়।  স্থানীয় লোকজন এসে মীম নামের স্কুলছাত্রীকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। 

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (অপারেশন) খন্দকার আওরঙ্গজেব বলেন, গুরুতর আহত অবস্থায় স্কুলছাত্রী মীমকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও শিক্ষার্থীরা প্রায় দেড় ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে সহকারী কমিশনার (ভূমি), অতিরিক্ত পুলিশ সুপার সহ স্থানীয় নেতৃবৃন্দের অনুরোধে অবরোধ তুলে নেয় তারা।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে যায়। কিন্তু ঘাতক বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। মরদেহটির ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬