এবার মুখ খুললেন তাসনিম জারা

২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৬ PM
তাসনিম জারা

তাসনিম জারা © সংগৃহীত

নিউইয়র্ক ইস্যুতে এবার মুখ খুলেছেন তাসনিম জারা। ২৩ সেপ্টেম্বর রাতে দেওয়া এক স্ট্যাটেসে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। তাসনিম জারা লিখেন, ওরা ভেবেছিল ডিম ছুঁড়ে, গালি দিয়ে আমাদের ছোট করবে। কিন্তু গালি কখনো সত্যকে ঢাকতে পারে না। ভদ্রতা হারানো মানে পরাজয় মেনে নেয়া।

তিনি আরও লিখেন, ওনারা অপমানের রাজনীতি করুক। আমরা মর্যাদার রাজনীতি গড়ব। মর্যাদা মানে শুধু নেতাদের সম্মান দেয়া নয়, বরং প্রতিটি নাগরিকের সম্মান নিশ্চিত করা। যেমন—

- একজন নাগরিক ঘুষ না দিয়েও সরকারি অফিসে সম্মান পাবে।

- একজন রোগী হাসপাতালে ভিআইপি না হয়েও সেবা পাবে।

- রাজনীতিবিদরা প্রভু না হয়ে সেবক হয়ে মানুষের পাশে দাঁড়াবে।

- একজন নারী রাস্তায়, বাসে, বা অনলাইনে হেনস্তার শিকার হবে না।

- একজন ছাত্র মিছিলে গেলে গুলি খাবে না।

- একজন চাকুরীজীবী কথা বলতে পারবে চাকরি হারানোর ভয় ছাড়া।

আমাদের মর্যাদার রাজনীতি মানে হলো: বাংলাদেশে আর কাউকে ভয় দেখিয়ে, ঘুষ খাইয়ে, অপমান করে চুপ করানো যাবে না।

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬