বিএনপি থেকে এমপি হওয়ার প্রস্তাব পাচ্ছেন মেঘনা আলম?

১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৬ AM , আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৬ AM
মেঘনা আলম

মেঘনা আলম © সংগৃহীত

আলোচিত মডেল ও ‘মিস আর্থ বাংলাদেশ-২০২০’ বিজয়ী মেঘনা আলম দাবি করেছেন, বিএনপির সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার প্রস্তাব পেয়েছেন তিনি। সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ দাবি করেন তিনি।

মেঘনা লিখেছেন, যারা আমাকে বিএনপির এমপি হিসেবে দেখতে চান, তারা হাত তুলুন। এসময় তিনি দাবি করেন, 'গণঅভ্যুত্থানের পর বিএনপির কয়েকজন সিনিয়র নেতা আমাকে অনানুষ্ঠানিকভাবে জিজ্ঞাসা করেন, আমি কি সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নেব? এই প্রস্তাব নিয়ে আমি Essa’র সঙ্গেও আলোচনা করি।' তবে তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে মেঘনা আরও লেখেন, 'রাজনীতিতে ক্ষমতা আজ আছে, কাল নেই। কিন্তু ‘মিস বাংলাদেশ’-এর লিগ্যাসি ১০০ বছর পরও থাকবে। তবুও এখন নতুন করে ভাবার সময় এসেছে।'

উল্লেখ্য, গত ৯ এপ্রিল ঢাকার বসুন্ধরার বাসা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মেঘনা আলমকে আটক করে। আটক হওয়ার মুহূর্তে তিনি ফেসবুক লাইভে এসে জানান, দরজার বাইরে পুলিশ পরিচয়ধারীরা অবস্থান করছে। প্রায় ১২ মিনিট ধরে চলা ওই লাইভ হঠাৎ বন্ধ হয়ে যায় এবং পরে তার প্রোফাইল থেকেও মুছে ফেলা হয়। পরে তাকে আদালতে হাজির করলে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়।

মেঘনা আলম ভিকরুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি পাশ করেন। এরপর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেন। পরবর্তীতে ব্রাজিলের সাও পাওলো থেকে রাজনৈতিক শিক্ষক হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত হন। ২০২০ সালের ৫ অক্টোবর তিনি ‘মিস আর্থ বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে আলোচনায় আসেন।

 

৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
মুস্তাফিজের এক মজার কাণ্ডের গল্প শোনালেন এবি ডি ভিলিয়ার্স
  • ১২ নভেম্বর ২০২৬
গোয়ালঘর-রান্নাঘর-বিচালির গাদা থেকে ১,৩৭৭ বস্তা সারসহ উদ্ধার…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950