সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ করিম-শরীফ বাহিনীর সহযোগী আটক

২৬ আগস্ট ২০২৫, ০৩:০২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৯:০৯ PM
কোস্ট গার্ডের হাতে আটককৃত আলমগীর হোসেন

কোস্ট গার্ডের হাতে আটককৃত আলমগীর হোসেন © টিডিসি ফটো

সুন্দরবন থেকে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে শেলা নদী সংলগ্ন তাম্বুলবুনিয়া খালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃতের নাম আলমগীর হোসেন সাগর (৪৫)। এসময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ এবং ছয় রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের জাহাজ বিসিজিএস স্বাধীন বাংলা এর নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট মো. তানভীর উদ্দিন প্রান্ত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় করিম শরীফ বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে শেলা নদী সংলগ্ন তাম্বুলবুনিয়া খালে প্রবেশ করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমগীর হোসেন সাগরকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়।তিনি আরও জানান, আটককৃত ডাকাত ও জব্দকৃত আলামতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য জেলেদের ভাষ্য অনুযায়ী, বর্তমানে সুন্দরবনে শরীফ বাহিনী, দয়াল বাহিনীসহ অন্তত সাত থেকে আটটি নতুন জলদস্যু বাহিনী সক্রিয় রয়েছে। প্রতিটি বাহিনীতে রয়েছে আট থেকে ১০ সদস্য। এদের হাতে থাকে দেশীয় রাইফেল, দো-নালা বন্দুক এবং ধারালো অস্ত্র। এসব বাহিনী প্রায়ই জেলে ও বাওয়ালিকে অস্ত্রের মুখে অপহরণ করে থাকে। মুক্তিপণ হিসেবে দাবি করে জেলে প্রতি ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা। বিকাশের মাধ্যমে টাকা আদায়ের পরই ছাড়া পায় অপহৃতরা। টাকা দিতে ব্যর্থ হলে চালানো হয় শারীরিক নির্যাতন।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬