রংপুরে হিন্দু পাড়ায় হামলার ঘটনায় গ্রেফতার ৫

৩০ জুলাই ২০২৫, ১১:২৬ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ০৬:১৫ PM
ধর্ম অবমাননার অভিযোগ তুলে রংপুরে হিন্দু পাড়ায় ভাঙচুর ও লুটপাট

ধর্ম অবমাননার অভিযোগ তুলে রংপুরে হিন্দু পাড়ায় ভাঙচুর ও লুটপাট © সংগৃহীত

ধর্ম অবমাননার অভিযোগ তুলে রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দু পাড়ায় ভাঙচুর, লুটপাট এবং পুলিশের ওপর হামলার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (৩০ জুলাই) পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়। তবে গ্রেফাতরকৃতদের নাম পরিচয় জানায়নি পুলিশ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দু পাড়ায় অজ্ঞাতনামা লোকজন ভাঙচুর, লুটপাট এবং পুলিশের ওপর আক্রমণ করে। 

এতে আরও বলা হয়, হামলার ঘটনায় শ্রী রবীন্দ্রনাথ রায় (৫৫), পিতা- দেবেন্দ্র নাথ রায়, গ্রাম-আলদাদপুর ছয়আনি পাড়া, থানা-গংগাচড়া, জেলা-রংপুর বাদী হয়ে অজ্ঞাতনামা ১০০০/১২০০ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করলে গংগাচড়া মডেল থানার মামলা নং-৩৫, তাং ২৯/০৭/২৫ খ্রি :, ধারা ১৪৯/৪৪৭/৪৪৮/৩৩২/৩৩৩/ ৩৫৩/৩৭৯/৩৮০/৪২৭/৩৪ পেনাল কোড রুজু হয়।

 

পাঞ্জাবির হাতা ভাঁজ করে নামাজ পড়া কি জায়েজ, যা বললেন শায়খ আ…
  • ২৩ অক্টোবর ২০২৬
মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫: গ্র্যান্ড ফিনাল ২৪ অক্টোবর
  • ২৩ অক্টোবর ২০২৬
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে প্রধানমন্ত্রীর সফরে বাদ জাপানে…
  • ২৩ অক্টোবর ২০২৬
শিশুকে যৌন হয়রানির কথা স্বীকারের সময় শিক্ষককে সপাটে চড়, ভিড…
  • ২৩ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা বাংলাদেশের
  • ২৩ অক্টোবর ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মৎস্য খামারিকে এলোপাতাড়ি কুপিয়ে …
  • ২৩ অক্টোবর ২০২৬