আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

২৫ জুলাই ২০২৫, ০৯:০৯ AM , আপডেট: ২৫ জুলাই ২০২৫, ০৭:০৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিতরণ লাইন বসানোর কারণে আজ শুক্রবার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস।

গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, ফতুল্লার এনায়েতনগরে অবস্থিত মেসার্স ফেয়ার অ্যাপারেলস লিমিটেড এবং মেসার্স এম এস ডায়িং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং লিমিটেডে ৮ ইঞ্চি ব্যাসের ৬৩২ মিটার বিতরণ লাইন স্থাপনের কাজ করা হবে।

এই কাজের ফলে আজ দিনব্যাপী পঞ্চবটি, মুক্তারপুর, কাশিপুর, মুন্সীগঞ্জ ও আশপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক এ ভোগান্তির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

 

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬