পিরোজপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন

২৩ জুন ২০২৫, ০৪:৪৩ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ১১:৫৫ PM
উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম

উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম © টিডিসি

পিরোজপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন করা হয়েছে। কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করা হয়। 

আজ সোমবার বেলা ১টায় সদর উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম। এ সময় কৃষকদের মধ্যে বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রানা মিয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. হারুন অর রশিদ, উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা শিপন ঘোষ প্রমুখ।

কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা ২০২৫-এ বিভিন্ন বনদ, ফলজ, ঔষধি, বিভিন্ন প্রযুক্তি ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মোট ১২ টি স্টল অংশগ্রহণ করে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬