টুঙ্গিপাড়ায় অতিরিক্ত ভাড়া আদায়ে ৫ পরিবহনকে জরিমানা

১৪ জুন ২০২৫, ০৫:০০ PM , আপডেট: ১৪ জুন ২০২৫, ০৯:৩৮ PM
অতিরিক্ত ভাড়া নেওয়ায় কয়েকটি বাসকে জরিমানা করা হয়

অতিরিক্ত ভাড়া নেওয়ায় কয়েকটি বাসকে জরিমানা করা হয় © টিডিসি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঢাকাগামী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পাঁচটি পরিবহনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শনিবার (১৪ জুন) দুপুরে সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনালে পাঁচটি পরিবহনকে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তেগীর।

এর আগে অতিরিক্ত ভাড়া বাবদ নেওয়া প্রায় ১৫ হাজার টাকা বাস কাউন্টার থেকে উদ্ধার করে যাত্রীদের ফেরত দেন সেনাবাহিনী সদস্যরা।

এ সময় টুঙ্গিপাড়া সেনা ক্যাম্পের মেজর মোহাম্মদ ইমরান, থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

এসিল্যান্ড মারুফ দস্তেগীর বলেন, ঈদের ছুটি শেষে টুঙ্গিপাড়ার ঢাকাগামী বাসের কাউন্টারের লোকজন ৫০০ টাকার ভাড়া ৬০০-৯০০ টাকা আদায় করছিলেন যাত্রীদের কাছ থেকে। সেনাবাহিনীর এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনালে অভিযান করা হয়। তখন সত্যতা পেয়ে বিআরটিসি, কমফোর্ট লাইন, সেবা গ্রিননলাইন, রয়েল ও ওয়েলকাম এক্সপ্রেসকে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, অভিযানের সময় অতিরিক্ত ভাড়া বাস কাউন্টার থেকে উদ্ধার করে যাত্রীদের ফিরিয়ে দেন সেনাবাহিনীর সদস্যরা। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9