মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা ও দেশের প্রতি শুভেচ্ছা জানিয়েছে স্পেনের পেশাদার ফুটবল লিগ- লা লিগা।
নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বাংলায় এ শুভেচ্ছা জানিয়ে লিগটি তাতে লিখেছে, ‘লা লিগা এর তরফ থেকে, সকলকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা।' পোস্টে স্প্যানিশ লিগের লোগো ও বাংলাদেশের পতাকা সংযুক্ত করেছে কর্তৃপক্ষ।
ফেসবুক পোস্টটি দেয়ার দু' ঘণ্টার মধ্যেই প্রায় ৩১ হাজার লাইক পড়েছে। মন্তব্য পড়েছে দু'হাজারের বেশি। সাড়ে পাঁচ হাজারের মতো শেয়ার হয়েছে।
এদিকে দিবসটি উপলক্ষে ডুডল প্রকাশ করেছে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। লাল সবুজের ভেতরে নৌকায় মাঝিদের ছবি দিয়ে ডুডল প্রকাশ করে গুগল।