৯টায় অন্ধকার হবে সারাদেশ

২৫ মার্চ ২০১৯, ০৫:২৫ PM
প্রতীকী।

প্রতীকী। © ফাইল ফটো

২৫ মার্চ কালরাত স্মরণে সোমবার রাত ৯টায় সব আলো বন্ধ করে দেওয়া হবে। ব্ল্যাক আউটের মধ্য দিয়ে দেশবাসী ১৯৭১ এর এই দিনে গণহত্যা শিকার হওয়া শহীদদের স্মরণ করবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এই কর্মসূচি পালিত হবে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫ মার্চ কালরাতে বাঙালি জাতির জীবনে এক বিভীষিকাময় রাত। সেই রাতটিকে স্মরণ করতে সারাদেশ সোমবার রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত ঢাকাসহ সারাদেশে ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হবে। এ বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সোমবার রাতের আয়োজনের বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, আগামী প্রজন্মকে ২৫ মার্চের ভয়াবহতা জানাতে হবে। আলো জ্বেলে আমরা যেমন স্মরণ করি তেমনই কালরাতের অন্ধকার আমাদের বুঝতে সহায়তা করবে কী ভীষণ বিভীষিকার ছিল সেদিন।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জরুরি স্থাপনা ও চলমান যানবাহন ছাড়া সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতার বিষয়েও উল্লেখ্য করা হয়েছে।

মহাকাশযাত্রায় প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহারের অনুমতি ন…
  • ০৬ এপ্রিল ২০২৬
সমালোচকরাও বুঝতে পারছেন, আমাদের প্রণীত আইনগুলো ভালো ছিল: আস…
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬
সরকারের প্রথম একনেক সভা শুরু, অনুমোদনের অপেক্ষায় ১৭ প্রকল্প 
  • ০৬ এপ্রিল ২০২৬
পে স্কেল চেয়ে দ্বিতীয় দিনের কর্মসূচিতে সরকারি কর্মচারীরা, প…
  • ০৬ এপ্রিল ২০২৬
নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের ২ পা বিচ্ছ…
  • ০৬ এপ্রিল ২০২৬