ইনিই তাহলে কাটারমাস্টারের বউ!

২২ মার্চ ২০১৯, ১০:২৫ PM
মোস্তাফিজুর রহমান মোস্তাফিজুর রহমান (বাঁয়ে) ও স্ত্রী সামিয়া পারভীন শিমু

মোস্তাফিজুর রহমান মোস্তাফিজুর রহমান (বাঁয়ে) ও স্ত্রী সামিয়া পারভীন শিমু

গাঁটছাড়া বাঁধলেন কাটারমাস্টার মোস্তাফিজুর রহমান। কিছুটা গোপন রাখতে চেয়েছিলেন, কিন্তু হলো না। বেরিয়েই এলো বিশ্বের অন্যতম সেরা এই ক্রিকেটারের বিয়ের ঢাক-ঢোল। সঙ্গে প্রকাশ পেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বউয়ের ছবি।

মোস্তাফিজ বিয়ে যে করতে যাচ্ছেন, এই খবরটা মূলত জানাজানি হয় মিডিয়ার কল্যাণে। স্ত্রী সামিয়া পারভীন শিমুর পরিচয়টাও অনেকের জানা হয়ে গেছে। তিনি মোস্তাফিজেরই মামাতো বোন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের ছাত্রী। শুক্রবার বেলা তিনটায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামে এই বিয়ে অনুষ্ঠিত হয়। মায়ের পছন্দের পাত্রী শিমু মুস্তাফিজের আপন মেজ মামা রওনাকুল ইসলাম বাবুর মেয়ে। এবার ক্রিকেট মাঠের কাটারমাস্টার ঢাবির শিমুর সঙ্গে শুরু করলেন জীবনের নতুন ইনিংস।

পারিবারিক সূত্র থেকে জানা যায়, কালিগঞ্জের তেতুলিয়া গ্রামের হাজী আবুল কাশেম ও মাহমুদা দম্পত্তির ছোট ছেলে বিশ্বখ্যাত ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের সঙ্গে বিয়ে হয় সাদিয়া পরভীন শিমুর। শিমুর বাবা দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামের রওনাকুল ইসলাম বাবু। তার এক ছেলে ও চার মেয়ের মধ্যে শিমু তৃতীয়। শিমু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিষয় নিয়ে স্নাতক (সম্মান) ১ম বর্ষে লেখাপড়া করছেন।

গোল বৃত্তের ভিতরে মোস্তাফিজের স্ত্রী; ইশাত কাশফিয়া ইলার টাইমলাইন থেকে

বেলা পৌনে তিনটার দিকে বাবা-মা-ভাই ও বন্ধু-বান্ধবসহ ৩০/৩২ জন বরযাত্রী নিয়ে কনের বাড়িতে আসেন মুস্তাফিজ। শেরওয়ানী পরা থাকলেও পাগড়ি পরেননি মুস্তাফিজ। তাকে কোলে করে বিয়ের আসরে নিয়ে যেতে চাইলে তিনি কোলে উঠতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে পায়ে হেটেই বিয়ের মঞ্চে বসেন তিনি। এ সময় নওয়াপাড়া ইউনিয়নের নিকাহ্ রেজিস্টার আবুল বাশার ৫ লাখ এক টাকা দেনমোহরে মুস্তাফিজ ও সাদিয়া পরভীন শিমুর বিয়ে পড়ান।

মুস্তাফিজের স্বপ্নের রাণী শিমু ২০১৮ সালে দেবহাটার সখিপুর খান বাহাদুর আহসানউল্লাহ কলেজ থেকে এ প্লাস পেয়ে এইচএসসি পাস করেন। এর আগে ২০১৬ সালে নলতা হাইস্কুল থেকে তিনি গোল্ডেন এ প্লাস পেয়ে পাস করেন এসএসসি। মুস্তফিজের সেজভাই মোখলেসুর রহমান পল্টু জানান, পারিবারিকভাবে আজ আকদ হলেও আনুষ্ঠানিকতা হবে আগামী ক্রিকেট বিশ্বকাপের পর।

এ বিয়ে নিয়ে মুস্তাফিজ সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বললেও তার বড় ভাই মাহফুজুর রহমান মিঠু মুস্তাফিজ-শিমু দম্পতির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, ২০১৫ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় কাটার মাস্টার মোস্তাফিজুরের। অভিষেকেই ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম্যান্স করে হইচই ফেলে দিয়েছিলেন ক্রিকেট বিশ্বে। ফিজ এখন পর্যন্ত খেলেছেন ৪৩ওয়ানডে, ১৩টি টেস্ট ও ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ।

বেইজিং স্পোর্টস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিকেএসপির সমঝোতা স্মা…
  • ০১ এপ্রিল ২০২৬
ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে : প্রধানম…
  • ০১ এপ্রিল ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে স্বাধীনতা দিবস উদযাপন
  • ০১ এপ্রিল ২০২৬
সংসদে জামায়াত-এনসিপির ওয়াকআউট
  • ০১ এপ্রিল ২০২৬
দেশেই চালু হচ্ছে পেপ্যাল, কমিটি গঠন
  • ০১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস চান না প্রাথমিকের শিক্ষকরা, জানালেন মন্ত্রীকে
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence