চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কোপানোর অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

১৫ মার্চ ২০২৫, ০৩:১০ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২৬ AM
ফয়সাল আহমেদ ওরফে খোকন

ফয়সাল আহমেদ ওরফে খোকন © সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। গতকাল শুক্রবার সন্ধ্যায় মোহনগঞ্জ পৌর শহরের পাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ওই ব্যবসায়ীর নাম জসিম উদ্দিন (৩৫)। তিনি ঢাকায় রিক্রুটিং এজেন্সি মেসার্স আফিফ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী।

অভিযুক্ত যুবদল নেতার নাম ফয়সাল আহমেদ ওরফে খোকন। তিনি পৌর যুবদলের সদস্যসচিব। আহত ব্যবসায়ী বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

আহত জসিম উদ্দিনের স্ত্রী নিশা আক্তার জানান, জসিম উদ্দিন পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। গত বছরের ৬ আগস্ট ‍যুবদল নেতা ফয়সাল আহমেদ তার স্বামীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু চাঁদা না দেওয়ায় তিনি ক্ষিপ্ত হন। গত বৃহস্পতিবার জসিম উদ্দিন ঢাকা থেকে বাড়িতে আসেন। পরদিন শুক্রবার মোহনগঞ্জ পাথরঘাটা এলাকায় ইফতারি কিনতে যান জসিম। এ সময় ফয়সাল তার ১০ থেকে ১২ জন সহযোগী নিয়ে জসিম উদ্দিনের ওপর অতর্কিতভাবে হামলা চালান।

তিনি আরও জানান, হামলাকারীরা রামদা দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে জসিমকে গুরুতর জখম করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি জানান তার স্বামীর মাথায় রামদার কোপ লেগেছে। এ ছাড়া রড দিয়ে পেটানোর কারণে হাত-পা ভেঙে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

যুবদল নেতা ফয়সাল আহমেদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। খোঁজ নিয়ে জানা গেছে, এ ঘটনার পর থেকে তিনি গা ঢাকা দিয়েছেন।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘ব্যবসায়ীর ওপর হামলার খবর পাওয়ার পর ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়। এখনো লিখিত অভিযোগ পাইনি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close