ধর্ষণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মিজানুর রহমান আজহারীর পোস্ট

০৯ মার্চ ২০২৫, ০২:৪৯ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৮ PM
মিজানুর রহমান আজহারি

মিজানুর রহমান আজহারি © সংগৃহীত

সম্প্রতি মাগুরায় বোনের বাড়ি বেড়াতে এসে ৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় বিচারের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ধর্ষণের এ ঘটনায় পোস্ট দিয়েছেন ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি। রবিবার (৯ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন তিনি।

পোস্টে তিনি লিখেছেন, বাকরুদ্ধ বাংলাদেশ! পুরো জাতি যেন আজ স্তব্ধ! এদেশে মেয়েদের নিরাপত্তা কোথায়? কে নিশ্চিত করবে তাদের সুরক্ষা?

পোস্টের কমেন্টে তিনি আরও লেখেন, ধর্ষণের বিরুদ্ধে বিশেষ ট্রাইবুনাল গঠন করে কঠোর আইন প্রয়োগ এবং ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ন্যায়বিচারের অভাবেই অপরাধীরা সাহস পায়।

দেশের আইন ও বিচারব্যবস্থা যখন ক্রিমিনাল ফ্রেন্ডলি হয়ে উঠে মূলত তখনই লম্পটগুলো ধর্ষণের সাহস করে। ক্ষমতার বলে ও আইনের ফাঁকফোকর মাড়িয়ে এরা সব সময় থাকে ধরাছোঁয়ার আড়ালে। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে এসব ঘটনা বারবার ঘটবে।

ধর্ষণের নজিরবিহীন শাস্তি নিশ্চিত হোক—এটাই আজ গণমানুষের দাবি।

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
এবছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬