এবার নানাবাড়ি বেড়াতে আসা মাদরাসা পড়ুয়া শিশুকে ধর্ষণচেষ্টা

০৮ মার্চ ২০২৫, ০৪:২৭ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৩ PM

© প্রতীকী ছবি

এবার রাজবাড়ীর বালিয়াকান্দিতে নানার বাড়ি বেড়াতে আসা প্রথম শ্রেণির (৯) এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। পরে এ অভিযোগে করা মামলায় ওই গ্রামের জহুর ইসলামকে (৬০) গ্রেপ্তার করে জেলহাজতে পাঠয়েছে থানা পুলিশ। সম্প্রতি মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়।  

শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাত ১টার দিকে বালিয়াকান্দি থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী শিশুর নানি। মামলা দায়েরের পরপরই আসামি জহুর মোল্লাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত জহুর ইসলাম বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামের মৃত জলিল মিয়ার ছেলে।

মামলার বাদী গণমাধ্যমকে জানিয়েছেন, তার নাতনি যশোরে একটি মহিলা মাদরাসায় প্রথম শ্রেণিতে পড়ে। সে পরিবারের সঙ্গে যশোরেই থাকে। সেখান থেকে গত ২৭ ফেব্রুয়ারি জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামে নানার বাড়ি বেড়াতে আসে। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার নাতনি বাড়ির পাশে বাগানে খেলতে যায়। সেখান থেকে প্রতিবেশী জহুর ইসলাম তার নাতনিকে জোর করে কাঁধে করে পাশের একটি মাঠের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে তার চিৎকারে লোকজন এগিয়ে এলে জহুর তখন পালিয়ে যায়। 

এ বিষয়ে বালিয়াকান্দি থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলা দায়েরের পর রাতেই আসামি জহুর ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।  আজ (৮ মার্চ) সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

টেরিটরি রিটেইল এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন …
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই মিশনকে নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাশেদের
  • ০৪ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে ফুটন্ত পানি দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ আ’লীগ নে…
  • ০৪ অক্টোবর ২০২৬
এমপিওভুক্তি ও বন্ধ ইস্যুতে মন্ত্রণালয়ের আপিল শুনানির তারিখ …
  • ০৪ অক্টোবর ২০২৬
‘সংস্কার বাতিল করে ফের দলীয় অলিগার্কদের হাতে ব্যাংকের জমিদা…
  • ০৪ অক্টোবর ২০২৬
সরকার একটা ঋণ খেলাপি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে যাচ্ছ…
  • ০৪ অক্টোবর ২০২৬