মায়ের সঙ্গে কথা বলে সেই শিশুর খবর নিলেন তারেক রহমান

০৮ মার্চ ২০২৫, ০২:২০ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৩ PM
নির্যাতিত শিশুর মায়ের সঙ্গে কথা বলেন তারেক রহমান

নির্যাতিত শিশুর মায়ের সঙ্গে কথা বলেন তারেক রহমান © সংগৃহীত

মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার শিশুর মায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার শিশু সন্তানের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

শনিবার (৮ মার্চ) সেই শিশুর মায়ের সঙ্গে কথা বলে শিশুটির শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। এ সময় শিশুটির মাকে ন্যায় বিচার পেতে সব ধরনের সহযোগিতার কথা বলেন।

ফোনালাপে তারেক রহমান বলেন, ‘মাগুরায় বিএনপির যত নেতাকর্মী আছে, তারা সবাই শিশুটির পাশে থাকবে।’

ন্যায় বিচার পাওয়ার আশ্বাস দিয়ে তারেক রহমান বলেন, ‘আমাদের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করব। শিশুটির সঙ্গে যারা অন্যায় করেছে, তারা যেন আইন অনুযায়ী শাস্তি পায়।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ‘শিশুটির চিকিৎসার জন্য যা প্রয়োজন, আমাদের দলের অবস্থান থেকে আমরা চেষ্টা করব।’

কথোপকথনে তারেক রহমানের কাছে শিশুটির ওপর চালানো পাশবিকতার বর্ণনা তুলে ধরেন তার মা। এটা শুনে তিনি বলেন, ‘আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব শিশুটি যাতে ন্যায় বিচার পায়।’

এ সময় তিনি শিশুটির দ্রুত সুস্থতা কামনা করেন।

টেরিটরি রিটেইল এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন …
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই মিশনকে নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাশেদের
  • ০৪ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে ফুটন্ত পানি দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ আ’লীগ নে…
  • ০৪ অক্টোবর ২০২৬
এমপিওভুক্তি ও বন্ধ ইস্যুতে মন্ত্রণালয়ের আপিল শুনানির তারিখ …
  • ০৪ অক্টোবর ২০২৬
‘সংস্কার বাতিল করে ফের দলীয় অলিগার্কদের হাতে ব্যাংকের জমিদা…
  • ০৪ অক্টোবর ২০২৬
সরকার একটা ঋণ খেলাপি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে যাচ্ছ…
  • ০৪ অক্টোবর ২০২৬