রাঙ্গামাটিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

০৮ মার্চ ২০২৫, ০১:৪৯ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৩ PM
নারী দিবস উপলক্ষে জেলা প্রশাসক সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়

নারী দিবস উপলক্ষে জেলা প্রশাসক সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় © টিডিসি

রাঙ্গামাটিতে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসন ও মহিলাষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্ল্যাহ (মারুফ)।

রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) নাদিরা নূর, জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ডা. বেবি ত্রিপুরাসহ বিভিন্ন নারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত  ছিলেন। 

আলোচনা সভায়  বক্তারা নারীদের অধিকার ও ক্ষমতায়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নসহ প্রতিটি ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং অংশীদারিত্ব নিশ্চিত  করার আহ্বান জানান।

দেশের ৩০ হাজার ৭৮৩ স্কুল-কলেজ-মাদ্রাসা জাতীয়করণের দাবি, প্র…
  • ০৪ অক্টোবর ২০২৬
না ফেরার দেশে ঢাবি অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, উপাচার্যের শোক
  • ০৪ অক্টোবর ২০২৬
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
নতুন মামলায় আবারও গ্রেপ্তার সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল
  • ০৪ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হাসপাতাল প্যারামেডিক পদে চাকরি, আবেদন ১০ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬
কলেজ অধ্যক্ষের কক্ষে পেট্রোল ঢেলে আগুন
  • ০৪ অক্টোবর ২০২৬