খাগড়াছড়িতে নারী দিবসে সম্মাননা পেলেন ৭ নারী

০৮ মার্চ ২০২৫, ০১:৪২ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৩ PM
জেলা প্রশাসকের সঙ্গে সম্মাননাপ্রাপ্ত ৭ নারী (ক্রেস্ট হাতে)

জেলা প্রশাসকের সঙ্গে সম্মাননাপ্রাপ্ত ৭ নারী (ক্রেস্ট হাতে) © টিডিসি

‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্য সামনে রেখে খাগড়াছড়িতে ৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে জেলা প্রশাসন, মহিলাবিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা'র উদ্যোগে অদম্য নারী ও কীর্তিময়ী নারীদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৮মার্চ) সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। 

আলোচনা সভার পরপরেই বাল্যবিবাহ নিরোধে অসামান্য অবদান রাখায় অদম্য ও কীর্তিময়ী নারী হিসেবে নির্বাচিত প্রত্যন্ত এলাকা কাপতলা পাড়া থেকে ভাগ্য লক্ষী ত্রিপুরা, সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় পানছড়ি মোল্লা পাড়া থেকে ডেইজি আক্তার,শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সফলতা অর্জন করায় দীঘিনালা কাটারং ছাড়া থেকে সাগরানী চাকমা,সফল উদ্যোক্তা হিসেবে গুইমারা হেডম্যান পাড়া থেকে সানুচিং মারমা,মাটিরাঙ্গা মুসলিম পাড়া হাছিনা বেগম, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী তাসলিমা আক্তার বিথী ও খাগড়াছড়ি সদর অর্পনা চৌধুরী পাড়া থেকে সফল জননী নারী চোপাই মারমাকে অদম্য ও কীর্তিময়ী নারী হিসেবে সম্মাননা ও সনদ প্রদান করা হয়।

আরও পড়ুন: মাগুরার সেই শিশুর অবস্থা আশঙ্কাজনক, মেডিকেল বোর্ড গঠন

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল,জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপসচিব ও পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অঃ দাঃ) সুষ্মিতা খীসা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মগ প্রমুখ।

এ ছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তা ও নারী নেতারা উপস্থিত ছিলেন।

দেশের ৩০ হাজার ৭৮৩ স্কুল-কলেজ-মাদ্রাসা জাতীয়করণের দাবি, প্র…
  • ০৪ অক্টোবর ২০২৬
না ফেরার দেশে ঢাবি অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, উপাচার্যের শোক
  • ০৪ অক্টোবর ২০২৬
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
নতুন মামলায় আবারও গ্রেপ্তার সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল
  • ০৪ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হাসপাতাল প্যারামেডিক পদে চাকরি, আবেদন ১০ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬
কলেজ অধ্যক্ষের কক্ষে পেট্রোল ঢেলে আগুন
  • ০৪ অক্টোবর ২০২৬