পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

০৮ মার্চ ২০২৫, ০১:৩৯ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৩ PM
বিএসএফ

বিএসএফ © সংগৃহীত

পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় সীমান্তের সুইডাঙ্গা এলাকার বিপরীতে ভারতের খালপাড়া এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তার নাম আল-আমিন (৩৬)। তিনি সদর উপজেলার হরিভাষা ইউনিয়নের জিন্নাতপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে।

বিজিবি ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, আল-আমিন গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। শুক্রবার (৭ মার্চ) ভোররাতে আল-আমিনসহ ১০-১৫ জনের একটি দলকে ভারতীয় ভাটপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দল দেখে ফেলে। এ সময় বিএসএফ তাদের ওপর গুলি চালায়। অন্যরা পালিয়ে আসতে পারলেও আল-আমিন গুলিতে নিহত হয়। পরে বিএসএফ তার লাশ ভারতে নিয়ে যায়।

খবর পেয়ে সকালে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা সীমান্ত পিলার ৭৪৪/৭-এস এলাকায় ভারতের ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে পতাকা বৈঠক করেন। পতাকা বৈঠকে এ ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়ে মরদেহ ফেরতের আহ্বান জানান।

এদিকে, বিএসএফের গুলিতে আল-আমিন নিহত হওয়ার খবর পেয়ে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

টেরিটরি রিটেইল এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন …
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই মিশনকে নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাশেদের
  • ০৪ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে ফুটন্ত পানি দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ আ’লীগ নে…
  • ০৪ অক্টোবর ২০২৬
এমপিওভুক্তি ও বন্ধ ইস্যুতে মন্ত্রণালয়ের আপিল শুনানির তারিখ …
  • ০৪ অক্টোবর ২০২৬
‘সংস্কার বাতিল করে ফের দলীয় অলিগার্কদের হাতে ব্যাংকের জমিদা…
  • ০৪ অক্টোবর ২০২৬
সরকার একটা ঋণ খেলাপি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে যাচ্ছ…
  • ০৪ অক্টোবর ২০২৬