দুই বিভাগের ১২৪২ জন জুলাই যোদ্ধার তালিকা প্রকাশ

০৭ মার্চ ২০২৫, ০৪:১৯ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM
৫ আগস্ট সরকার পতনের পর ছাত্র-জনতা

৫ আগস্ট সরকার পতনের পর ছাত্র-জনতা © ফাইল ফটো

গণঅভ্যুত্থানে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে আরও এক হাজার ২৪২ জনের নামের তালিকার গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। তারা সবাই ‘গ’ ক্যাটাগরির (সামান্য আহত) ময়মনসিংহ ও সিলেট বিভাগের জুলাই যোদ্ধা। এর মধ্যে ময়মনসিংহের ৫৩৪ ও সিলেটের ৭০৮ জন।

গত বুধবার (৫ মার্চ) গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। গেজেটে আহতদের মেডিকেল কেস আইডি, নাম, পিতা-মাতার নাম এবং স্থায়ী ঠিকানা প্রকাশ করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার (৪ মার্চ) বরিশাল বিভাগের ‘গ’ শ্রেণির আহত ৭৭২ জনের তালিকার গেজেট প্রকাশ করা হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আহত বা জুলাই যোদ্ধারা আজীবন চিকিৎসা সুবিধা এবং ভাতা পাবেন। যারা অতি গুরুতর আহত (ক-শ্রেণি) তারা এককালীন পাঁচ লাখ টাকা পাবেন এবং প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা পাবেন। একটি অঙ্গহানি হয়েছে এমন আহত (খ-শ্রেণি) যারা আছেন তারা প্রতি মাসে ১৫ হাজার টাকা ভাতা পাবেন এবং তারা এককালীন তিন লাখ টাকা পাবেন। সামান্য আহত (গ-শ্রেণি) যারা চিকিৎসা নিয়ে ভালো হয়ে গেছেন, তারা চাকরিসহ পুনর্বাসন কর্মসূচিতে অগ্রাধিকার পাবেন। তারা কোনো ভাতা পাবেন না।

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের জামিন ঘিরে বিএনপি-জামায়াতপন্থী…
  • ০৪ অক্টোবর ২০২৬
জেলের পায়ুপথে ঢুকে পড়ল বাইম মাছ, জীবিত বের করলেন চিকিৎসকরা
  • ০৪ অক্টোবর ২০২৬
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সৈকতের সিদ্ধান্ত নিয়ে কেন এত বিতর…
  • ০৪ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি আকিজ গ্রপে, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিআইজি-এসপিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি
  • ০৪ অক্টোবর ২০২৬