নাগরিক পার্টির পদ ছেড়ে গণ অধিকার পরিষদে ফিরলেন আবু হানিফ

০৬ মার্চ ২০২৫, ০৭:৪১ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৩ PM
আবু হানিফ

আবু হানিফ © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়কের পদ থেকে পদত্যাগ করেছেন আবু হানিফ। পদত্যাগ করে তিনি তার আগের দল গণ অধিকার পরিষদে ফিরে এসেছেন। এ দলে তিনি উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।  বৃহস্পতিবার (৬ মার্চ)  এনসিপির শীর্ষ নেতার কাছে পদত্যাগপত্র দিয়েছেন আবু হানিফ।

পদত্যাগের বিষয়ে হানিফ বলেন, ‘আমি এনসিপি থেকে পদত্যাগ করে গণ অধিকার পরিষদের স্বপদে ফিরে এসেছি।’ এদিকে আবু হানিফকে স্বাগত জানিয়েছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান।

বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ফারুক বলেন, ‘গণ অধিকার পরিষদ যার হৃদয়ে, তারা কখনোই গণ অধিকার পরিষদ ছাড়া অন্য কোথাও থাকতে পারবে না।’

উল্লেখ্য, সম্প্রতি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এক টকশোতে দাবি করেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর তার দল বিলুপ্ত করে এনসিপিতে যোগ দিতে চান। যদিও তা সঠিক নয় বলে দাবি করেছেন নুর ও তার দলের নেতারা।

কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২ শতাংশ
  • ১২ এপ্রিল ২০২৬
রাতের অন্ধকারে আক্রমণ করেছে হাম, আমরা অ্যারেস্ট করতে সক্ষম …
  • ১২ এপ্রিল ২০২৬
মেহেরপুরে জিয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন
  • ১২ এপ্রিল ২০২৬
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর 
  • ১২ এপ্রিল ২০২৬
সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • ১২ এপ্রিল ২০২৬
close