গ্রিন লাইন পরিবহনের যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন

০৬ মার্চ ২০২৫, ০২:২৭ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
আগুনে ক্ষতিগ্রস্ত বাস

আগুনে ক্ষতিগ্রস্ত বাস © সংগৃহীত

বরিশালের উজিরপুরে গ্রিন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরো বাসটি পুড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান।

গৌরনদী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, ‘ঢাকা থেকে ২৩ জন যাত্রী নিয়ে বাসটি বরিশালের উদ্দেশ্যে যাত্রা করে। কিন্তু পথে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে যায়। দ্রুত আগুন বাসটিতে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাসটি পুড়ে যায়।’

তিনি আরও বলেন, ‘বাসে থাকা শুধু এক মহিলা যাত্রী ধোঁয়ার কারণে একটু অসুস্থ হয়েছিলেন। অন্যরা সুস্থ রয়েছেন। আগুন নেভানোর পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

এ বিষয়ে ওসি আমিনুর রহমান বলেন, ‘ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে আসে গ্রিন লাইন পরিবহনের একটি এসি বাস। পথিমধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে বাসে আগুন ধরে যায়।  বরিশাল-ঢাকা মহাসড়কের উজিপুরের দক্ষিণ বামরাইল এলাকায় এ ঘটনা ঘটে।’

তিনি আরও বলেন, ‘চালক টের পেয়ে বাস মহাসড়কের পাশে রেখে যাত্রীদের নামিয়ে দেয়। আগুনে বাস ক্ষতিগ্রস্ত হলেও কোনো যাত্রীর ক্ষতি হয়নি।’ 

হল্যান্ড স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন স্নাতক-স…
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষায় যত টাকা লাগে দেবেন প্রধানমন্ত্রী, কিন্তু আমি নিতে প…
  • ১১ এপ্রিল ২০২৬
দলে পরিবর্তন না রাখার কারণ জানালেন প্রধান নির্বাচক
  • ১১ এপ্রিল ২০২৬
দেশে প্রথম ‘কৃষকের হাট’ উদ্বোধন
  • ১১ এপ্রিল ২০২৬
এরিয়া ইনচার্জ ও হিসাবরক্ষক নেবে আকিজ গ্রুপ, সরাসরি ভাইভা অঞ…
  • ১১ এপ্রিল ২০২৬
‘ফেল করা শিক্ষার্থীরা দুই বারের বেশি সুযোগ পাবেন না’
  • ১১ এপ্রিল ২০২৬
close