ফের ভূমিকম্পে কাঁপল দেশ

০৫ মার্চ ২০২৫, ১১:৫৮ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM

© প্রতীকী ছবি

ফের ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। বুধবার (৫ মার্চ) বেলা ১১টা ৩৯ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

জানা গেছে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল মিয়ানমার ও ভারতের সীমান্তবর্তী এলাকায় হওয়ায় বাংলাদেশে কম্পনের মাত্রা কম অনুভূত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এটি মাঝারি ধরনের ভূমিকম্প ছিল। ভারত ও মিয়ানমার সীমান্ত এর উৎসস্থল। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে ১৪৯ কিলোমিটার দূরে অবস্থিত এর উৎসস্থল। 

তাৎক্ষণিকভাবে দেশের কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন নর্থ সাউথ-ব্র্যাকের ড. নোভা আহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
চলচ্চিত্র শুধু বিনোদন নয়, ভাষা-সংস্কৃতি-ইতিহাস বোঝারও একটি …
  • ০৪ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, আহত ৬৭৪
  • ০৪ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস: সম্মাননা পাচ্ছেন ঢাবি-রাবি-চবি-কৃষি ও বে…
  • ০৪ অক্টোবর ২০২৬
যে কৌশলে ভর্তি পরীক্ষায় চতুর্থ হয়েছেন হাফসা
  • ০৪ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজ-মাদ্রাসা-কারিগরি-বিশ্ববিদ্যালয়ের যে ১০১ গুণী শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬