‘খালেদা জিয়া আগের চেয়ে অনেক ভালো আছেন’

০৫ মার্চ ২০২৫, ১১:১৬ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
খালেদা জিয়া

খালেদা জিয়া © সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিকভাবে আগের চেয়ে অনেক ভালো আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। সোমবার (৩ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ইফতার মাহফিল ও বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া শেষে তিনি এ তথ্য জানান।

যুক্তরাজ্যে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে ডা. জাহিদ হোসেন বলেন, ‘বেগম জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা স্থিতিশীল আছে। তার বড় ছেলে তারেক রহমানের বাসায় তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রায় সাত বছর পরে উনি উনার পরিবারের সদস্যদের কাছে পেয়ে মানসিকভাবে অনেক সুস্থ হয়েছেন। উনার এই মানসিক সুস্থতা, উনার শারীরিক সুস্থতাকে আরো বাড়িয়ে দিচ্ছে। আগের চেয়ে অনেক ভালো আছেন, তবে উনি খুব সুস্থ হয়ে উঠেছেন সেটা আমি বলব না। যেকোনো সময়ের তুলনায় এখন অনেকটা সুস্থ আছেন। চিকিৎসকদের অনুমতি পেলেই তিনি দেশে ফিরবেন, বেগম জিয়া বিদেশে থাকার মানুষ নন।’

মাদক সিন্ডিকেটের প্রস্তাবে রাজি না হওয়ায় ব্যবসায়ীকে মারধর ও…
  • ১৩ এপ্রিল ২০২৬
মানবাধিকার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মশালা
  • ১৩ এপ্রিল ২০২৬
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড পারিশ্রমিক ঘোষণা
  • ১৩ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিনোভিয়া ফার্মায়, নেবে সেলস এক্সিকিউটিভ
  • ১৩ এপ্রিল ২০২৬
সংবিধানের দোহাই দিয়ে নতুন ফ্যাসিবাদের পথে সরকার: এবি পার্টি
  • ১৩ এপ্রিল ২০২৬
সদস্য সংগ্রহ করছে ঢাবির ‌‘ভয়েস অব বিজনেস’
  • ১৩ এপ্রিল ২০২৬